গ্রামবাসীর আলোচনায় মহালয়া ও দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে।
তারিখঃ 2024-09-03
প্রতিবেদকঃRupashi Bangla Club
ছবি সংগ্রহ করেছেনঃ Rupashi Bangla Club
আজ রূপসী বাংলা ক্লাবের পরিচালনায় গ্রামবাসীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবছরের মতো এ বছরও বিশাল আড়ম্বরপূর্ণ দুর্গাপূজার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত গ্রামবাসীরা উল্লসিত মেজাজে পূজার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
রূপসী বাংলা ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবছরও মহালয়া এবং দুর্গাপূজা উত্সবের আয়োজন করতে যাচ্ছে কাদিরদী দাসপাড়ার গ্রামবাসী।ক্লাবের সদস্যরা মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন এবং ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত পূজার বিভিন্ন প্রস্তুতি শুরু করেছেন।
এ বছরের দুর্গাপূজার আয়োজন হবে জাঁকজমকপূর্ণ এবং আর্কষণীয়। পূজার সময়কালীন সকল কার্যক্রমের পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন করতে ক্লাব কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পূজার মণ্ডপ নির্মাণ, দেবী দুর্গার প্রতিমার সাজসজ্জা, ভোগ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল প্রস্তুতি শুরু করেছেন।
রূপসী বাংলা ক্লাবের প্রতি গ্রামবাসীর বিশেষ প্রশংসা রয়েছে। ক্লাবটি তাদের সুপরিকল্পিত আয়োজন, সৃজনশীল চিন্তা এবং আর্কষণীয় অনুষ্ঠানের জন্য প্রশংসিত। ক্লাবটির সদস্যরা প্রতি বছর দুর্গাপূজার সময় মেলবন্ধন ও ঐক্যের অনন্য উদাহরণ তৈরি করেন, যা গ্রামবাসীর মনে গভীর ছাপ ফেলে।
প্রতিবছরের মতো এবছরও রূপসী বাংলা ক্লাবের পরিচালনায় দুর্গাপূজার আনন্দ মুখরিত হবে এবং গ্রামের সবাই একসাথে মেতে উঠবেন এই পবিত্র উত্সবে। সকলে দেশ ও বিশ্বের কল্যাণে দেবী দূর্গার আরোধনা করবেন।