সনাতন ধর্মলম্বীদের তমাল বৃক্ষের শোভাবর্ধনে রূপসী বাংলা ক্লাবের নগদ অর্থ সহায়তা প্রদান।
তারিখঃ 2024-07-25
প্রতিবেদকঃRupashi Bangla Club
ছবি সংগ্রহ করেছেনঃ Rupashi Bangla Club
কাদিরদী দাসপাড়া সনাতন ধর্মলম্বীদের মন্দির উন্নয়নের লক্ষ্যে তমাল বৃক্ষের শোভাবর্ধনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশেরও উন্নতি সাধন হচ্ছে।তমাল বৃক্ষ মন্দিরের আঙ্গিনায় একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে যা মন্দিরে আসা ভক্ত ও দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে ।
রূপসী বাংলা ক্লাব শুধু মন্দির উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অগ্রগামী ভূমিকা পালন করে। এই ক্লাবটি সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো -
মাদকমুক্ত সমাজ গঠন: আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং সমাজকে মাদকমুক্ত করতে সচেষ্ট রয়েছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান: অসহায় ও দরিদ্র মানুষের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি, যা অসংখ্য মানুষের উপকারে আসছে।
শিক্ষা উপকরণ বিতরণ: সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার লক্ষ্যে সামনে এগিয়ে যাচ্ছি।
আমাদের সক্রিয় সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমগুলি সমাজের বিভিন্ন স্তরে প্রশংসিত হচ্ছে এবং আমাদের উদ্যম ও উৎসাহ সমাজের জন্য সত্যিই অনুকরণীয়।আমাদের ক্লাবের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীরা একসাথে মিলিত হয়ে সমাজের উন্নয়নে এভাবেই কাজ করে যাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাছি।