তারিখঃ 2024-01-21
প্রতিবেদকঃরূপসী বাংলা ক্লাব
অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রূপসী বাংলা ক্লাবে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা সেবা।উক্ত চিকিৎসা সেবায় রোগী দেখেন ডাঃ সজল কুমার সোম (এমবিবিএস) এবং দুইজন নারী সেবিকা সহ একজন পুরুষ সেবিকা।
এ সময় বিভিন্ন অঞ্চল থেকে ১৫৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।রোগীদের অপেক্ষামান সময়ে তাদের মানসিক সাপোর্ট প্রদানের জন্য থাকে বিনোদনের ব্যবস্থা এবং আগত শিশুদের জন্য প্রদান করা হয় বিভিন্ন খেলাধুলার সামগ্রী সহ খাবার চকলেট।
চিকিৎসা সেবা কার্যক্রমের শুরুতে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের চেয়্যারম্যেন রাফিউল আলম (মিন্টু) ,এম এম সাফিউল্লাহ (সাফি),আব্দুল হালিম সেখ,সুজিত কুমার দাস,মোঃবুলবুল শেখ সহ স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ।এ সময় তারা রূপসী বাংলা ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।